1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ইন্দুরকানীতে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
ইন্দুরকানীতে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় এইচএসসি, আলিম ও ভোকেশনাল শাখার পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার ৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তিনটি শাখায় পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক।
পরিসংখ্যান নিচে দেওয়া হলো, এইচএসসি (সাধারণ): মোট পরীক্ষার্থী ২৮০ জন, উপস্থিত ২৭৬ জন, অনুপস্থিত ৪ জন, আলিম শাখা: মোট পরীক্ষার্থী ১৪৫ জন, উপস্থিত ১৪০ জন, অনুপস্থিত ৫ জন, ভোকেশনাল শাখা: মোট পরীক্ষার্থী ৮৪ জন, উপস্থিত ৮৪ জন, অনুপস্থিত ০ জন, সর্বমোট ৫০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০০ জন উপস্থিত ছিলেন এবং মাত্র ৯ জন অনুপস্থিত ছিলেন।

উপজেলার প্রতিটি পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে আসা উপজেলা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, “পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিয়েছে—এটি আমাদের জন্য ইতিবাচক। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট