1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুর জেলা যুবদলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
পিরোজপুর জেলা যুবদলের ৫১ সদস্যের কমিটি ঘোষণা
আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ বহাল।

আহবায়ক কামরুজ্জামান তুষার ও সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ বহাল

পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৬ জুন) যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

ঘোষিত কমিটিতে— আহ্বায়ক (ভারপ্রাপ্ত): কামরুজ্জামান তুষার, সদস্য সচিব: এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক: ১৩ জন, সাধারণ সদস্য: ৩৮ জন।

এছাড়াও জেলা পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা কেন্দ্রীয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই কমিটি অনুমোদন পেয়েছে।

২০২৩ সালের ৫ সেপ্টেম্বর মারুফ হাসানকে আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে ৮ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়। তবে পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মারুফ হাসান, বদিউজ্জামান শেখ রুবেল, ও রিয়াজ শিকদারকে বহিষ্কার করা হয়।

এতে আহ্বায়ক পদটি শূন্য হলে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

যুবদলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, “নতুন কমিটি গঠনের মাধ্যমে পিরোজপুর জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলের কার্যক্রম মাঠ পর্যায়ে আরও শক্তিশালী হবে।”

এই ঘোষণাটি কেন্দ্রীয় দপ্তর সেলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে পিরোজপুর জেলা যুবদলের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশাবাদী নেতাকর্মীরা। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে কেন্দ্রীয় যুবদল।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট