1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দিনাজপুরের কাহারোলে জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
দিনাজপুরের কাহারোলে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

দিনাজপুরের কাহারোল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।

২৭ জুন ২০২৫ ইং শুক্রবার কাহারোল উপজেলার সকল সনাতনী ধর্মাবলম্বীদের সম্মিলিত উদ্যোগে এই মহোৎসব পালিত হয়। উপজেলা কেন্দ্রীয় হরি মন্দিরে সকাল থেকে পূজা-অর্চনা, ভোজন কীর্তন, আলোচনা সভা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

প্রসাদ বিতরণ শেষে হাজারো ভক্তবৃন্দের অংশগ্রহণে শোভাযাত্রা বের হয়ে কাহারোল কেন্দ্রীয় হরি মন্দির থেকে রথ নিয়ে যাত্রা করে উপজেলার বনড়া গ্রামের ইসকন মন্দিরের মাসির বাড়ির উদ্দেশে।

এই রথযাত্রা উৎসবে কাহারোলের বিভিন্ন এলাকা থেকে প্রায় কয়েক হাজার ভক্ত অংশগ্রহণ করেন। ধর্মীয় গান, ঢোল-করতাল আর ভক্তিমূলক পরিবেশনায় শোভাযাত্রাটি ছিল উৎসবমুখর ও মনোমুগ্ধকর।

স্থানীয় আয়োজকরা জানান, প্রতিবছর রথযাত্রা উপলক্ষে এলাকার ধর্মপ্রাণ জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। এই উৎসব শুধু ধর্মীয় অনুশীলন নয়, এটি একটি সামাজিক ঐক্যের প্রতীকও বটে।

কাহারোলের রথযাত্রা উৎসব স্থানীয় জনগণ ও ভক্তদের মাঝে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ ছড়িয়ে দেয়। প্রতিবছরই এই উৎসবকে কেন্দ্র করে কাহারোলে সৃষ্টি হয় এক মিলনমেলা, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের ধারক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট