1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ২০২৫ প্রকাশ, ১৬৯০ জনকে নিয়োগে সুপারিশ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
সরকারি কর্ম কমিশন (পিএসসি)

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১ হাজার ৬৯০ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১১টার পর পিএসসির সরকারি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।

পিএসসি জানায়, ৪৪তম বিসিএসে মোট ১,৭১০টি শূন্যপদের বিপরীতে চূড়ান্তভাবে ১,৬৯০ জন প্রার্থীকে ক্যাডার পদে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তবে কারিগরি ও পেশাগত ক্যাডারে যোগ্য প্রার্থী না থাকায় ২০টি পদ শূন্যই থেকে গেছে।

চূড়ান্ত ফলাফল ও মনোনয়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে:

পিএসসি জানিয়েছে, যুক্তিসংগত কারণে প্রয়োজনে ফলাফল সংশোধনের অধিকার কমিশন সংরক্ষণ করে।

লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পাস করলেও সব প্রার্থীকে ক্যাডারে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তবে যেসব প্রার্থী ক্যাডার পাননি, তারা পরবর্তী সময়ে নন-ক্যাডার শূন্যপদে নিয়োগের জন্য বিবেচিত হবেন, মেধাক্রম ও বিদ্যমান বিধি অনুসারে।

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিচের সংখ্যক প্রার্থী নিয়োগ পাবেন, শিক্ষা ক্যাডার: ৭৭৬ জন (সর্বাধিক), প্রশাসন ক্যাডার: ২৫০ জন, পুলিশ ক্যাডার: ৫০ জন, পররাষ্ট্র ক্যাডার: ১০ জন, আনসার ক্যাডার: ১৪ জন, নিরীক্ষা ও হিসাব: ৩০ জন, পরিবার পরিকল্পনা: ২৭ জন।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২১ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়। শুরু থেকে এটি ছিল একটি প্রতিযোগিতামূলক ও গুরুত্বপূর্ণ বিসিএস। এতে প্রায় চার লাখের বেশি প্রার্থী আবেদন করেছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট