1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, ঘরে ঘরে পৌঁছাবে তারেক রহমানের ৩১ দফা: পিরোজপুরে বিএনপি নেতার অঙ্গীকার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
পিরোজপুরে বিএনপির ঘোষণাঃ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, ঘরে ঘরে ৩১ দফা পৌঁছাবে

তারেক রহমানের ৩১ দফার আলোকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “আমরা বাংলার ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌঁছে দেব। ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করবোই করবো। এটাই হোক আমাদের অঙ্গীকার।”

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠী পৌরসভার কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কক্ষে অনুষ্ঠিত এই কাউন্সিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ। এতে আরও বক্তব্য রাখেন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলু – জেলা বিএনপির সদস্য সচিব, এলিজা জামান – বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, মো. নজরুল ইসলাম খান – পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।

কাউন্সিল অনুষ্ঠানের সূচনা হয় দুপুর ১২টার দিকে মুক্তিযোদ্ধা সংসদের সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় কাউন্সিল অধিবেশন।

বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ৩১ দফা এক মহাপরিকল্পনা। তা বাস্তবায়ন করতে হলে সাংগঠনিক কাঠামো মজবুত করা জরুরি। সেই লক্ষ্যেই এ কাউন্সিল ও নেতৃত্ব পুনর্গঠন হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট