1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুন মাসের বিদ্যুৎ বিল নিয়ে অভিযোগ তদন্তের নির্দেশ, কারণ জানালো বিদ্যুৎ বিভাগ জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভার পর ঋণ, গাছের চারা ও সার বিতরণ দিঘলিয়ায় প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, ইউএনওকে স্মারকলিপি দিল সচেতন নাগরিক সমাজ কাহারোলে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নের অঙ্গীকার খামেনির শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে ১,৫০০–৩,০০০ প্রাণহানির আশঙ্কা মুন্সীগঞ্জে বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেল ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন, সুষম কীটনাশক ব্যবহারে গুরুত্বারোপ বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে জাতীয় স্বার্থভিত্তিক, কৌশলগত ভারসাম্যের কথা বললেন শামা ওবায়েদ বিমানের ওভারসিজ অ্যালাউন্সে হুন্ডির অভিযোগ, সাড়ে ৪ কোটি টাকার বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে প্রশ্ন মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ

ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার অভিযোগ, আহত অন্তত ৮

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারীর ওপর হামলার পর আহতদের অবস্থান

ঝিনাইদহে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন শেষে জুমার নামাজ আদায় করে বের হওয়ার পর নাসিরউদ্দিন পাটোয়ারী ও তার অনুসারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (২২ মে) জুমার নামাজ শেষে জেলা প্রশাসকের বাসভবনের বিপরীতে অবস্থিত পৌর কালেক্টর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পরপরই একদল হামলাকারী অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে হকিস্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, হামলায় অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। এছাড়া হামলার সময় নাসিরউদ্দিন পাটোয়ারীকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ রয়েছে।

এ সময় হামলাকারীরা কয়েকজনের মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের সাধারণ মানুষ।

আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বর্তমানে ভুক্তভোগীরা থানায় অবস্থান করছেন এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট