1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রিমান্ডে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় রিমান্ডে সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার নির্দেশদাতা হিসেবে দায়ের করা মামলায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) মানিকগঞ্জের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এই আদেশ দেন।

এদিন সকালে দুর্জয়কে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পক্ষে শুনানি করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম বাদশাসহ অন্যান্যরা। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অতিরিক্ত পিপি বুলবুল আহমেদ গোলাপ জানান, বিস্ফোরক দ্রব্য আইনে গত ৩ ডিসেম্বর মানিকগঞ্জ সদর থানায় দুর্জয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন সাদিকুল ইসলাম রাব্বি। মামলায় অভিযোগ করা হয়, ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দিয়েছেন সাবেক সংসদ সদস্য দুর্জয় এবং তার নির্দেশেই গুলি চালানো হয়।

এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীরা।

এর আগে বুধবার (২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে দুর্জয়কে গ্রেপ্তার করে পুলিশ। সরকারের পতনের পর তিনি প্রকাশ্যে আর দেখা যাচ্ছিলেন না।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার আওয়ামী লীগের টিকিটে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দুর্জয়। পরে ২০১৮ সালেও পুনর্নির্বাচিত হন। তবে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি।

সরকার পতনের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্জয়ের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে মামলা করে। গত ২৬ সেপ্টেম্বর দুর্জয় ও তার স্ত্রী ফারহানা রহমানের ব্যাংক হিসাব তলব করে দুদক। ৩ অক্টোবর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি হয়। ১৮ ডিসেম্বর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি বিরোধী সংস্থা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট