1. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকট, ভাঙা সড়ক-ড্রেনেজ ও পানির দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী জিয়ানগরে জুলাই শহীদ দিবস পালিত, আবু সাঈদসহ শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল কাহারোলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, লেবুর চারা ও সার বিতরণ পিরোজপুরে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু নতুন উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার কালীগঞ্জে কৃষি সেচের ডিপটিউবওয়েল দখল নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ কাহারোলে বিভিন্ন জাতের আম চাষে সফল উদ্যোক্তা মিজানুর রহমান মিজান এখন কৃষকদের অনুপ্রেরণা শৈলকুপায় কৃষক কার্ড বিতরণে প্রস্তুতিমূলক সভা, কার্ড পাবেন ২ হাজার ৫০০ কৃষক কাহারোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ বগুড়ায় তুরস্কের সহযোগিতায় ড্রোন উৎপাদন কারখানা, আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমানঘাঁটি নির্মাণের উদ্যোগ

দরিদ্র ও হয়রানির শিকার মানুষের পাশে সরকার: চালু হলো ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
দরিদ্র ও হয়রানির শিকার মানুষের জন্য সরকার চালু করেছে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প। বিনামূল্যে মিলবে আইনজীবী সেবা।

হয়রানির শিকার হলেও অর্থাভাবে আদালতে যেতে না পারা মানুষের জন্য যুগান্তকারী উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর কড়াইল বস্তি এলাকায় ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প চালুর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ক্যাম্পের উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী জানান, এখন থেকে ভুক্তভোগীরা বিনা খরচে আইনজীবী সেবা পাবেন এবং এর সব ব্যয় বহন করবে সরকার। হটলাইনের মাধ্যমে যোগাযোগ করলেই আইনজীবী নিয়োগসহ প্রয়োজনীয় আইনি সহায়তা পাওয়া যাবে। এতে করে সাধারণ মানুষের আদালতে যাওয়ার ভোগান্তি ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

তিনি আরও বলেন, মামলা করতে গিয়ে অনেকেই হয়রানির শিকার হন। এই উদ্যোগের মাধ্যমে সেই জটিলতা দূর হবে এবং মানুষ সহজেই ন্যায়বিচার পাবে। একই সঙ্গে তিনি মিথ্যা মামলা পরিহারের আহ্বান জানান।

আইনমন্ত্রী জানান, ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের মাধ্যমে দেওয়া সেবার মান আদালতের সমপর্যায়ের হবে। সরকারের লক্ষ্য হলো আইনগত সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বিচারপ্রাপ্তির পথকে সহজ করা।

বর্তমানে দেশে ৪০ লাখেরও বেশি মামলা বিচারাধীন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মামলার জট কমাতে লিগ্যাল এইড কর্মসূচির আওতায় বিকল্প বিরোধ নিষ্পত্তি বা মিডিয়েশন ব্যবস্থাও চালু করা হয়েছে। এতে ছোটখাটো বিরোধ আদালতের বাইরে সমাধান করা সম্ভব হবে।

থানায় মামলা গ্রহণ না করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ মামলা নিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীরা সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে যেতে পারবেন। প্রয়োজনে উচ্চ আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।

অনুষ্ঠান শেষে মন্ত্রী ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা নিতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প সেবা প্রদান করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট