1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মার্কিন যুক্তরাষ্ট্রে নার্সিং হোমে ভয়াবহ আগুন, নিহত ৯

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
মার্কিন নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফ্যাল রিভার শহরে একটি নার্সিং হোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুলাই) রাত ১০টার দিকে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার (১৪ জুলাই) স্থানীয় কর্তৃপক্ষ ও দমকল বিভাগ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সময় রাত ১০টার কিছু পরেই আগুন ছড়িয়ে পড়ে নার্সিং হোম ভবনের সামনের অংশে। ভবনটি ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেলে বাসিন্দারা জানালা দিয়ে ঝুলে থেকে সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন। ফায়ার সার্ভিস সদস্যরা তৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

ফায়ার চিফ জেফ্রি বেকন এই দুর্ঘটনাকে ‘অবর্ণনীয় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করে বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন মারা গেছেন। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা প্রার্থনা করছি যাতে আর কেউ হতাহত না হন।”

এ ঘটনায় আরও অন্তত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। উদ্ধার অভিযানে অংশ নিতে ফায়ার সার্ভিসের কর্মীরা মই ব্যবহার করে অন্তত ১২ জনকে ভবন থেকে নামিয়ে আনেন।

আগুনে আহত পাঁচ দমকলকর্মী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডটি পুরো শহরজুড়ে শোকের ছায়া ফেলেছে। স্থানীয় বাসিন্দারা জানান, এত বড় অগ্নিকাণ্ড তারা দীর্ঘদিন পর দেখলেন এবং এমন মর্মান্তিক ঘটনায় পুরো কমিউনিটি স্তব্ধ হয়ে গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট