1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

সৌদি আরবে যেসব পণ্য মুদির দোকানে বিক্রি নিষিদ্ধ!

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
সৌদি আরবে তামাক পণ্য নিষিদ্ধ

মুদির দোকানে সব ধরনের তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। দেশটির আবাসন মন্ত্রণালয় ও পৌরসভা এ নিষেধাজ্ঞা দিয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা সৌদি গ্যাজেট।

আবাসন মন্ত্রণালয় ও পৌরসভা গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা দেয়। এতে বলা হয়, সৌদির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের লাইসেন্সকৃত সব তামাক পণ্যে এ নিষেধাজ্ঞা থাকবে। অর্থাৎ সাধারণ সিগারেট, ই-সিগারেট, সিসা ও অন্যান্য তামাক পণ্য মুদি দোকানে বিক্রি করা যাবে না।
এছাড়া যেসব জায়গায় তামাক পণ্য বিক্রির অনুমতি রয়েছে সেখানে এগুলো প্রদর্শন করা যাবে না। দোকানিকে এসব পণ্য ভেতরে রাখতে হবে। যাদের বয়স ১৮ হয়নি তারা তামাক পণ্য কিনতে পারবেন না। দোকানি চাইলে বয়স যাচাই করতে পারবেন।

সৌদি আরবে তামাক ও সিগারেট খাওয়া নিষিদ্ধ নয়। তবে সব জায়গায় সিগারেট খাওয়া যাবে না। কেউ সরকারি ভবন, চিকিৎসা কেন্দ্র, বাস, ট্রেন, বিমান এসব জায়গায় সিগারেট খেতে পারবেন না। স্মোকিং ডিজাইনেটেড এরিয়ায় শুধু ধূমপান করতে পারবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট