1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভিয়েতনামের হা লং উপসাগরে নৌকা ডুবে ২৮ জনের মৃত্যু, অনেকে নিখোঁজ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
ভিয়েতনামের হা লং উপসাগরে নৌকা ডুবে ২৮ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে

ভিয়েতনামের হা লং উপসাগরে ৫০ জনেরও বেশি পর্যটক বহনকারী একটি পর্যটকবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে কাজ করছে ভিয়েতনামি উদ্ধার দল।

স্থানীয় সংবাদমাধ্যম ড্যান ট্রাই নিউজ জানায়, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী এই স্থানে নৌকাভ্রমণের সময় হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়। তখন নৌকাটিতে ছিলেন ৪৮ জন পর্যটক ও ৫ জন ক্রু সদস্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

ভিয়েতনামী অনলাইন পোর্টাল ভিএনএক্সপ্রেস জানিয়েছে, এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজে অংশ নিচ্ছে সীমান্তরক্ষী বাহিনী ও নৌবাহিনী। যাত্রীদের অধিকাংশই রাজধানী হ্যানয় থেকে আগত পরিবার। এদের মধ্যে ২০ জনেরও বেশি শিশু ছিল।

হা লং উপসাগর বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান হিসেবে পরিচিত। প্রতিবছর লাখো পর্যটক এখানে নীল-সবুজ জলরাশি ও চুনাপাথরের দ্বীপ দেখতে আসেন। তবে এই দুর্ঘটনা নতুন করে নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য, গত বছরও হা লং উপসাগরের উপকূলীয় কোয়াং নিন প্রদেশের বোট লক এলাকায় একটি টাইফুনের প্রভাবে অন্তত ৩০টি নৌকা ডুবে গিয়েছিল।

এই ঘটনার পরপরই ভিয়েতনাম সরকার এবং পর্যটন কর্তৃপক্ষ নৌযাত্রায় অতিরিক্ত সতর্কতা গ্রহণ এবং আবহাওয়া সতর্কবার্তা মেনে চলার আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট