1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

“যদি নেন পর্চা, দিতে হবে খরচা” ইন্দুরকানীতে ভূমি অফিস সহায়কের রমরমা ঘুষ বাণিজ্য

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
বালিপাড়া ভূমি অফিসে ঘুষ বাণিজ্যের অভিযোগ, পিয়ন রুস্তম আলীর বিরুদ্ধে তদন্ত দাবি

“যদি নেন পর্চা, দিতে হবে খরচা”—এ যেন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন ভূমি অফিসের অলিখিত নিয়ম! কোনো কাজের জন্য এ অফিসে গেলে বলা হয়—”চুক্তি করুন, অগ্রিম দিন, বাকি কখন দেবেন সেটা ঠিক করুন, নাহলে ফাইলে হাতও দেব না।” স্থানীয়রা অভিযোগ করেছেন, এসব অনৈতিক লেনদেনের কেন্দ্রে রয়েছেন অফিস সহায়ক (পিয়ন) রুস্তম আলী ফরাজী।

ভূমি অফিসে আসা একাধিক সেবা প্রত্যাশী জানিয়েছেন, নির্ধারিত সরকারি ফি’র বাইরে রুস্তম আলীকে ‘খুশি’ করতে না পারলে কোনো কাজই এগোয় না। সরাসরি টাকা হাতবদলের ঘটনাও ঘটেছে, এমনকি তার ঘুষ গ্রহণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে তোলপাড় হলেও রুস্তম আলী দাবি করেন, “এটা খাজনা আদায়ের ভিডিও, ঘুষের নয়।” তবে প্রশ্ন উঠেছে—সরকারি খাজনা কেন একজন পিয়ন নিজ হাতে নিচ্ছেন?

বালিপাড়া এলাকার বাসিন্দা চাঁন মিয়া খান জানান, একটি নামজারি করতে গেলে রুস্তম আলী ১১ হাজার টাকা দাবি করেন। অনেক অনুরোধে তা কমিয়ে ৭ হাজার টাকায় চুক্তি হয়। অথচ নামজারির সরকার নির্ধারিত ফি মাত্র ১১৭০ টাকা। তিনি প্রশ্ন তোলেন, “আমাদের কেন এত টাকা ঘুষ দিতে হবে?”

স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী বলছেন, রুস্তম আলী দীর্ঘদিন ধরে ভূমি অফিসে প্রভাব খাটিয়ে ঘুষ বাণিজ্য চালিয়ে আসছেন। প্রশাসনের নীরবতাই তাকে আরও বেপরোয়া করে তুলেছে। সাধারণ মানুষ সেবা পেতে জিম্মি হয়ে পড়েছে এই একটি ব্যক্তির হাতে।

রুস্তম আলীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “আমি কোনো ঘুষ নিইনি, যেটা নেওয়া হয়েছে সেটা খাজনার টাকা।” তবে খাজনার টাকা কেন একজন পিয়ন নিচ্ছেন—এ প্রশ্নের কোনো সঠিক উত্তর তিনি দিতে পারেননি।

বালিপাড়া ইউনিয়নের একাধিক ইউপি সদস্যও জানান, “রুস্তম আলীর বিরুদ্ধে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে। তিনি সরাসরি টাকা দাবি করেন, এমনকি কথাবার্তাও রুক্ষ। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে জনগণের আস্থা নষ্ট হয়ে যাবে।”

এ বিষয়ে জানতে চাইলে ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মুহাম্মদ আলী বলেন, “এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনগণ এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। এলাকার সেবাপ্রত্যাশীরা বলছেন, ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা না হলে দুর্নীতির বেড়াজাল থেকে মুক্তি সম্ভব নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট