1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

ঝিনাইদহে শহীদ স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
ঝিনাইদহে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঝিনাইদহ জেলা কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২০ জুলাই) সকালে শহরের চক্ষু হাসপাতাল চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা কৃষকদলের আহ্বায়ক ওসমান আলী, যুগ্ম আহ্বায়ক শামসুর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ মোহনসহ কৃষকদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, “জুলাই শহীদদের আদর্শকে হৃদয়ে ধারণ করে পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে কৃষকদলের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।”

আলোচনা শেষে চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। এতে অংশগ্রহণকারীদের মধ্যে পরিবেশ ও সবুজায়ন বিষয়ে সচেতনতা ছড়িয়ে পড়ে।

কৃষকদলের এ উদ্যোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট