1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত বেড়ে ২০, চিকিৎসাধীন ১৭১

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ২০ জন নিহত, আহত ১৭১

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাণ গেল ২০ জনের। আহত হয়েছেন অন্তত ১৭১ জন, যাঁদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (২১ জুলাই) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। এতে জানানো হয়, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।

আইএসপিআর জানায়, আহতদেরকে ঢাকা ও উত্তরার ৮টি হাসপাতলে ভর্তি করা হয়েছে। নিচে হাসপাতওয়ার ভিত্তিতে হতাহতের তালিকা তুলে ধরা হলো:

  1. কুয়েত মৈত্রী হাসপাতাল: আহত ৮ জন, নিহত নেই

  2. জাতীয় বার্ন ইনস্টিটিউট: আহত ৭০ জন, নিহত ২

  3. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল: আহত ৩ জন, নিহত ১

  4. সিএমএইচ-ঢাকা: আহত ১৭ জন, নিহত ১২

  5. কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: আহত ১ জন, নিহত ২

  6. লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, উত্তরা: আহত ১১ জন, নিহত ২

  7. উত্তরা আধুনিক হাসপাতাল: আহত ৬০ জন, নিহত ১

  8. উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: আহত ১ জন, নিহত নেই

এই ৮টি হাসপাতালে মোট আহতের সংখ্যা ১৭১ জন এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ একটি বিকট শব্দ হয় এবং মুহূর্তেই ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষজন দৌঁড়ে এসে ঘটনাস্থলে জড়ো হয়।

উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনীর পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন। নিহতদের পরিবারকে সহায়তা এবং আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার দাবি উঠেছে সর্বমহল থেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট