1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কাহারোলে প্রতিবন্ধী ও প্যারালাইসিস রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
কাহারোলে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করল আবাম ফাউন্ডেশন

দিনাজপুরের কাহারোলে অসহায় প্রতিবন্ধী ও প্যারালাইসিসে আক্রান্ত রোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই ২০২৫) আল আজহার ইসলামিক একাডেমির প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়। এই উদ্যোগে সহযোগিতা করে আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।

অনুষ্ঠানটি আয়োজন করে আল আজহার ইসলামিক একাডেমি, কাহারোল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী জনগোষ্ঠীর চলাফেরা সহজতর করতে এই হুইল চেয়ার বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে করে তারা সমাজের মূলধারায় কিছুটা হলেও নিজেকে আত্মপ্রকাশের সুযোগ পাবে।

অনুষ্ঠানে কাহারোল উপজেলা শাখার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাম্য ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। বক্তারা সকলকে এসব মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

হুইল চেয়ার পেয়ে অনেকে আনন্দে কেঁদে ফেলেন। একজন উপকারভোগী বলেন, “এই হুইল চেয়ার পেয়ে আমি যেন আবার চলতে পারবো। সৃষ্টিকর্তার পর ধন্যবাদ জানাই এই মহতী উদ্যোগের আয়োজকদের।”

উল্লেখ্য, আবাম ফাউন্ডেশন বাংলাদেশ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং প্রতিবন্ধীদের সহযোগিতায় নিয়মিত কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট