1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে অস্ত্র মামলায় রাজীবের ১০ বছরের কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
পিরোজপুরে অস্ত্র মামলায় রাজীবের ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুরে অস্ত্র মামলায় মো. রাজীব (পিতা: মো. মোশারেফ হোসেন) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রাজীব বরগুনা সদর উপজেলার আমতলারপাড় গ্রামের বাসিন্দা।

সোমবার (২৮ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৭ মার্চ গভীর রাতে ভান্ডারিয়া উপজেলার চরখালী ও নদমূলা এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযানে নামে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। এসআই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে রাত ১টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করছিলেন রাজীব। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে দেহ তল্লাশির সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভান্ডারিয়া থানায় এসআই দেলোয়ার হোসাইন বাদী হয়ে অস্ত্র আইনে রাজীবের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত, সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপনের ভিত্তিতে আদালত আজ তাকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেন।

আদালতের নথি অনুযায়ী, বরগুনা থানায় দণ্ডিত রাজীবের বিরুদ্ধে অন্তত ছয়টি মামলা রয়েছে, যেগুলোর বেশিরভাগই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

এ মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবির বাদল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট