1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কাহারোলে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত: উপস্থিত ৬৫টি সংস্থার প্রতিনিধি

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
কাহারোলে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত: উপস্থিত ৬৫টি সংস্থার প্রতিনিধি

দিনাজপুরের কাহারোলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মাসিক এনজিও সমন্বয় সভা। মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ তারিখে কাহারোল উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

এনজিও সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রমে এনজিওগুলোর ভূমিকা, চলমান প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় বিশেষ বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম। তিনি কাহারোল উপজেলায় সমাজকল্যাণ ও উন্নয়নমূলক কাজ পরিচালনায় এনজিওগুলোর আন্তরিকতা ও অবদানকে সাধুবাদ জানান।

সভায় অংশগ্রহণ করেন উপজেলার ৬৫টি সক্রিয় এনজিও সংস্থার প্রতিনিধি। এনজিও প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, নারী ও শিশু উন্নয়ন, পরিবেশ রক্ষা ইত্যাদি বিষয়ে বাস্তবায়িত কর্মসূচি তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন সমস্যা ও সুপারিশও তুলে ধরা হয়, যার সমাধানে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সকল এনজিওর সমন্বিত প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, “সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর যৌথ উদ্যোগে কাহারোল উপজেলাকে একটি উন্নত ও মানবিক সমাজে পরিণত করা সম্ভব।”

এ সভার মাধ্যমে সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারিত্বমূলক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট