1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

বঙ্গোপসাগরে ৯০ মিনিটে ৪টি ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
বঙ্গোপসাগরে ৯০ মিনিটে ৪টি ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

ঙ্গোপসাগরে এক রাতে টানা চারটি ভূমিকম্পে কেঁপে উঠেছে সমুদ্রতল। মঙ্গলবার (২৯ জুলাই) রাত পৌনে ১০টা থেকে সোয়া ১১টার মধ্যে মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে এই ভূমিকম্পগুলো অনুভূত হয়। ইউএসজিএস (যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি রাত ৯টা ৪৫ মিনিটে আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে ২৭৫ কিলোমিটার দূরে ঘটে। ভূকম্পনের গভীরতা ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে এবং মাত্রা ছিল রিখটার স্কেলে ৫।

এরপর আরও তিনটি ভূমিকম্প পর্যায়ক্রমে অনুভূত হয়। এগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫, ৪.৯ এবং ৪.৬। শেষ ভূমিকম্পটি সংঘটিত হয় রাত সোয়া ১১টার দিকে।

তবে এই ভূমিকম্পগুলোর কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, প্লেট টেকটনিক আন্দোলনের ফলে এই কম্পনগুলো ঘটেছে।

ভূমিকম্পের পর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূকম্পন পর্যবেক্ষণকারী কেন্দ্রগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বঙ্গোপসাগর অঞ্চলের ভূকম্পন ইতিহাস বিবেচনায় বিশেষজ্ঞরা এ ধরনের ভূমিকম্পকে মাঝারি মাত্রার বলেই উল্লেখ করছেন।

বিশ্লেষকদের মতে, যেহেতু ভূমিকম্পগুলো সমুদ্রের গভীরে হয়েছে এবং স্থলভাগে না ছড়ানোয় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই। তবুও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট