1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
ঈদে প্রবাসী আয় বৃদ্ধি, ডলার সংকট কাটছে: ১১ মাসে ২৮ বিলিয়ন ডলার

২০২৫ সালের জুলাই মাসের প্রথম ৩০ দিনেই দেশে এসেছে ২৩৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। প্রতিদিন গড়ে ৭ কোটি ৮৯ লাখ ডলার করে এ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এতে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “চলতি জুলাইয়ের প্রথম ৩০ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৬ কোটি ৮০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৭৯ কোটি ৪০ লাখ ডলার।” অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

তিনি আরও জানান, শুধু গত ৩০ জুলাই একদিনেই দেশে এসেছে ৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা সাম্প্রতিক সময়ের মধ্যে দৈনিক হিসেবে অন্যতম সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন ডলার (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের ইতিহাসে এক অর্থবছরে এটিই সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্সে এই ঊর্ধ্বমুখী প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ইতিবাচক। কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা ও ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করায় এ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলতি বছরের বাকি মাসগুলোতেও প্রবাসী আয়ের এই ধারা অব্যাহত থাকবে এবং বৈদেশিক খাত আরও শক্তিশালী হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট