1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
ইন্দুরকানীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বিআরডিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে। দেশের সকল উপজেলায় বিআরডিবির নিজস্ব জমিতে বৃক্ষরোপণের সিদ্ধান্তের অংশ হিসেবে রবিবার (৩ আগস্ট) বিকাল ৩টায় ইন্দুরকানী উপজেলার বিআরডিবি কার্যালয় চত্বরে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিআরডিবির উপ-পরিচালক মো. নাজমুল আনোয়ার। তিনি নিজ হাতে ফলজ, বনজ ও দেশীয় প্রজাতির শতাধিক গাছ রোপণ করেন এবং উপস্থিত সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করেন।

বিআরডিবি সদর কার্যালয়ের ২৯ জুলাই অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়, দেশের প্রতিটি উপজেলায় নিজস্ব জমিতে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে। সেই আলোকে ইন্দুরকানী উপজেলার এই কর্মসূচির মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়—জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, গ্রামীণ মানুষের আয়ের উৎস বৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ সৌন্দর্য বৃদ্ধি।

এ সময় উপ-পরিচালক নাজমুল আনোয়ার বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষা নয়, বরং এটি গ্রামীণ অর্থনীতিকেও শক্তিশালী করতে পারে। এর মাধ্যমে আমরা গ্রামের মানুষের জীবনমান উন্নয়নেও ভূমিকা রাখতে পারি।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিঠুন মিস্ত্রী, জুনিয়র হিসাব অফিসার পার্থ কুমার রায়, বিআরডিবির বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং শতাধিক সুফলভোগী। সকলে সম্মিলিতভাবে গাছ রোপণ করে পরিবেশ সুরক্ষায় নিজেদের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

এই উদ্যোগকে তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে একটি সময়োপযোগী ও পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন স্থানীয় বাসিন্দারা। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগ আগামীতে আরও বিস্তৃত পরিসরে পরিচালিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট