1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন শেষ, ৮০টি দল জমা দিল নথি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
নির্বাচন কমিশন

নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন (ইসি) নির্ধারিত সময় অনুযায়ী শর্তপূরণের সময় শেষ হয়েছে রোববার (৩ আগস্ট) বিকেল ৫টায়। নির্ধারিত সময়সীমার মধ্যে দুই ধাপে মোট ৮০টি রাজনৈতিক দল চূড়ান্তভাবে তাদের নথিপত্র জমা দিয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৩৭টি এবং দ্বিতীয় ধাপে আরও ৪৩টি দল তাদের আবেদনপত্র জমা দেয়।

ইসি সূত্রে জানা গেছে, জুন মাস পর্যন্ত ১৪৫টি দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে কোনো দলই কমিশনের নির্ধারিত শর্ত পূরণে সক্ষম হয়নি। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ মোট ১৪৪টি দলকে শর্ত অনুযায়ী ঘাটতি পূরণের জন্য ১৫ দিনের অতিরিক্ত সময় দেওয়া হয়, যার মেয়াদ শেষ হয়েছে আজ।

নিবন্ধনের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে— একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি, প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থন। এছাড়া, আগের কোনো নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া কিংবা পাঁচ শতাংশ বৈধ ভোট পাওয়াও নিবন্ধনের যোগ্যতা হিসেবে গণ্য করা হয়।

নথিপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন দলগুলোর আবেদন যাচাই-বাছাই এবং মাঠ তদন্ত পরিচালনা করবে। এরপর দাবি-আপত্তি শুনানি শেষে চূড়ান্ত নিবন্ধিত দলের তালিকা প্রকাশ করা হবে। উল্লেখযোগ্যভাবে, নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নিজস্ব প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট