1. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  2. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

কাহারোলে ইউএনও আমিনুলের বিদায় ও মোকলেদা খাতুন মীমের যোগদান

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
কাহারোলে ইউএনও আমিনুলের বিদায় ও মোকলেদা খাতুন মীমের যোগদান

দিনাজপুরের কাহারোল উপজেলায় বদলিজনিত কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল-এর বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম-এর যোগদান উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা সভাকক্ষে এই আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায়ী ইউএনও আমিনুল কাহারোলে দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা এবং প্রশাসনিক দক্ষতার মাধ্যমে এলাকায় বিশেষ সুনাম অর্জন করেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী ইউএনও-এর নিষ্ঠা, কর্মদক্ষতা ও মানবিক নেতৃত্বের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান। একইসাথে নবাগত ইউএনও মোকলেদা খাতুন মীমকে স্বাগত জানিয়ে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে কাহারোল উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট