1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

রেমিটেন্সে শীর্ষে আমেরিকা, প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ড

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
রেমিট্যান্স

গত অর্থবছরে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন, যা দেশের অর্থনীতিতে নতুন গতি এনেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, এর মধ্যে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে—মোট ৪৭৩ কোটি ডলার। এটি বাংলাদেশের ইতিহাসে একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিটেন্সের রেকর্ড।

আমেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, যেখান থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৪২৬ কোটি ডলার। তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৪১৬ কোটি ডলার। এছাড়া রেমিটেন্স পাঠানো শীর্ষ দেশের তালিকায় রয়েছে যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, শুধু জুন মাসেই সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, দক্ষ ও আধা-দক্ষ কর্মী পাঠানোর পাশাপাশি ভাষাগত প্রশিক্ষণ দিলে রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। তার মতে, অধিক সংখ্যক কর্মী না পাঠিয়েও বর্তমান প্রবাসী কর্মীদের সঠিক প্রশিক্ষণ দিয়ে রেমিটেন্স প্রবাহ ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ধারাবাহিক রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট