1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কাহারোলে নবাগত ইউএনও মিজ মোকলেদা খাতুন মীমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
দিনাজপুরের কাহারোলে নবাগত ইউএনও মিজ মোকলেদা খাতুন মীমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাল উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী।

দিনাজপুরের কাহারোল উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ মোকলেদা খাতুন মীম-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কাহারোল উপজেলা জাতীয়তাবাদী দল-বিএনপি।

নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে স্বাগত জানাতে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ একত্রিত হয়ে তাঁকে ফুলের তোড়া প্রদান করেন। এই শুভেচ্ছা জানানো কার্যক্রমটি স্থানীয় রাজনৈতিক সৌহার্দ্য ও সদ্ভাবের একটি নিদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী। এছাড়াও উপজেলা বিএনপির অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দও এ আয়োজনে অংশ নেন।

নবাগত ইউএনও মিজ মোকলেদা খাতুন মীম কাহারোলে তার দায়িত্ব পালনের শুরুতেই এই আন্তরিক শুভেচ্ছা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। কাহারোলবাসী আশা করছে, প্রশাসন ও রাজনীতির সম্মিলিত সহযোগিতায় উপজেলার সার্বিক উন্নয়ন আরও তরান্বিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট