1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের পুত্র মালয়েশিয়া প্রবাসী শেখ ফিরোজ আহমেদের মৃত্যু পুলিশে শৃঙ্খলা ফিরেছে, জনবান্ধব বাহিনী গঠনে কাজ চলছে: আইজিপি টেস্ট অধিনায়ক হিসেবে রেকর্ড সেঞ্চুরি ইতিহাস গড়লেন শান্ত হরমুজ প্রণালিতে ইরানের ট্যাংকারে মার্কিন হামলা নারায়ণগঞ্জে জুমার নামাজে নাসীরুদ্দিন পাটওয়ারীকে ঘিরে মসজিদে তীব্র ভিড় কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মুন্সীগঞ্জে ‘ফ্যাক্টস ফর লাইফ’ কর্মশালা শুরু, শিশু ও নারীর স্বাস্থ্য সচেতনতায় গুরুত্ব ঝিনাইদহে রেললাইন, মেডিকেল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাতেই দেশের ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা পিরোজপুরে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন

এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক রপ্তানি ১১.৯২% হ্রাস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
২০২৪-২৫ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ৯১১ কোটি ডলারে নেমে এসেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ১১.৯২% কম। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ও এনবিআর ধর্মঘট প্রধান কারণ।

২০২৪–২৫ অর্থবছরের এপ্রিল–জুন প্রান্তিকে দেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্য হারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে জানা গেছে, এ সময়কালে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৯১১ কোটি মার্কিন ডলারে। যা জানুয়ারি–মার্চ প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৯২ শতাংশ কম।

প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, রপ্তানি হ্রাসের অন্যতম প্রধান কারণ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের চলমান কর্মবিরতি। গত প্রান্তিকে রপ্তানিখাত বেশ কিছু নীতিগত ও বৈশ্বিক প্রতিকূলতার মুখোমুখি হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা (যা পরে কমে ২০ শতাংশ হয়) ক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করে এবং অনেক ক্রয়াদেশ স্থগিত হয়ে যায়।

এছাড়াও এনবিআরের কর্মকর্তা–কর্মচারীদের ধর্মঘটের ফলে শুল্কায়ন প্রক্রিয়া ব্যাহত হয়, যার ফলে রপ্তানি পণ্যের চালান বিলম্বিত হয় এবং সময়মতো পণ্য পাঠানো সম্ভব হয়নি। এতে ব্যবসায়িক সম্পর্কের উপরও নেতিবাচক প্রভাব পড়ে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়, বৈশ্বিক অর্থনীতির মন্দা, উৎপাদন ব্যয়ের বৃদ্ধি, এবং রপ্তানি বাজারে বৈচিত্র্যের অভাব তৈরি পোশাক খাতকে আরও চাপে ফেলেছে। ফলে বাংলাদেশের অর্থনীতির প্রধান রপ্তানি খাতটি প্রবৃদ্ধির বদলে সংকোচনের দিকে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, দ্রুত কার্যকর নীতিগত সহায়তা, শুল্ক সমস্যা সমাধান এবং রপ্তানি বাজারে নতুন গন্তব্য খোঁজা না হলে এই ধারা চলমান থাকতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট