1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
গাজীপুরে পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গ-ঢাকা ট্রেন চলাচল বন্ধ

গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ইঞ্জিনসহ ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ উপস্থিত হন।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল, তাই গতি কম ছিল। এসময় হঠাৎ ইঞ্জিনসহ ৩-৪টি বগি লাইনচ্যুত হয়। তবে সৌভাগ্যক্রমে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে রাজবাড়ি সড়কের যান চলাচলও বন্ধ হয়ে গেছে। লাইনচ্যুত বগি অপসারণ না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং উদ্ধারকাজ শুরু হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকাজ সম্পন্ন হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তবে ততক্ষণ পর্যন্ত যাত্রীদের বিকল্প যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট