1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

নেছারাবাদে চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদল নেতা ও দুই সহযোগী কারাগারে

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
পিরোজপুরে অস্ত্র মামলায় রাজীবের ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুরের নেছারাবাদে স্কুল শিক্ষকের দায়েরকৃত চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মো. ইমরান খন্দকারসহ তিনজনকে আদালত কারাগারে পাঠিয়েছে। রবিবার (১০ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন। অপর দুই আসামি হলেন শেখ রাহাত হোসেন (রাসেল) ও ইকরাম খন্দকার।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৮ জুন কুহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম কিবরিয়া চাঁদাবাজির অভিযোগে মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, জমি দখল ও চাঁদাবাজিতে জড়িত। শেখ রাহাত হোসেন (রাসেল) বিগত আওয়ামী লীগ সরকারের সময় সমুদয়কাঠি এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

বাদী গোলাম কিবরিয়ার শেহাংগল টেম্পু স্ট্যান্ডে দুটি দোকান রয়েছে, যা থেকে আসামিরা তাকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা আদায় করত। গত ১৮ এপ্রিল রাতে তারা ওই শিক্ষককে পথরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তারা তার জমির গাছ কেটে জমি দখলের চেষ্টা করে। এমনকি জুমার নামাজে যাওয়ার পথে তাকে আটকে এতিমখানার ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে রাস্তায় ফেলে রাখে।

পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান শাহীন জানান, বিষয়টি ব্যক্তিগত বিরোধের কারণে হয়েছে এবং এতে সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. আবুল কালাম আকন বলেন, আদালত চার আসামির মধ্যে তিনজনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট