1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নানা আয়োজনে ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। র‍্যালি, শপথ পাঠ, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়।

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে পিরোজপুরের ইন্দুরকানীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে শপথ পাঠ, আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্তদের সনদপত্র বিতরণ এবং যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মজিবুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হাসান বিন মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মো. মারুফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ আহমেদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলী হোসেন, ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম শহিদ এবং প্রেসক্লাব সভাপতি খান মো. নাসির উদ্দীন।

এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন এলাকার যুব উদ্যোক্তারা অনুষ্ঠানে অংশ নেন। পরে অতিথিরা যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট