1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

ইন্দুরকানীতে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো. কালাম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ মো. কালাম শেখ (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ৩ নং বালিপাড়া ইউনিয়নের মৃধা বাড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন ইটের রাস্তার মাথা থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। কালাম শেখ ইন্দুরকানী উপজেলা পরিষদ সংলগ্ন আব্দুল গফুর শেখের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ইন্দুরকানী থানার এসআই আশিকুজ্জামান ও এসআই পলাশ বিশ্বাসের নেতৃত্বে একদল ফোর্স। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্ব থেকেই অভিযোগ থাকায় দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে সোমবার সন্ধ্যায় নেশাজাতীয় ট্যাবলেট ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয়।

ঘটনার পর এসআই আশিকুজ্জামান বাদী হয়ে মো. কালাম শেখ ও অজ্ঞাতনামা আরও দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০(ক)/৪১ ধারায় মামলা (নং-০৫) দায়ের করেন। মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। ইয়াবাসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট