1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি আটক

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে সোহেল হাওলাদার নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেল হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার দক্ষিণ বড়মাছুয়া ইউনিয়নের বড়মাছুয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল হাওলাদার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোলায়মান হাওলাদারের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক কারবারে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে মজুদ করা গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম জানান, সোহেল হাওলাদারকে মাদকদ্রব্যসহ আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিকেলে তাকে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পুলিশ আরও জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। তারা আশা প্রকাশ করেন, নিয়মিত অভিযানের মাধ্যমে মাদক ব্যবসায়ীদের দমন করে সমাজকে মাদকমুক্ত করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট