1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে কেন্দ্রীয় কৃষকদল নেতার মুক্তির দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত

মো : নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাংলাদেশ ‎জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সাংসদের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের মুক্তির দাবিতে পিরোজপুর জেলা কৃষক দলের আয়োজনে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পিরোজপুর জেলা শাখা কতৃক আয়োজিত এ মশাল মিছিলটি জেলা কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

‎ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষকদল কেন্দ্রীয় সাংসদের সহ-সাধারণ সম্পাদক ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লায়ন আকতার হোসেন সেন্টু। বিশেষ অতিথি ছিলেন জাসাস বরিশাল মহানগরের আহ্বায়ক মীর আদনান তুহিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত।

‎এসময় মিছিলের নেতৃত্ব দেন পিরোজপুর জেলা াকৃষকদলের সভাপতি নাছির আহম্মদ বাচ্চু ও সাধারণ সম্পাদক হাবিব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আসাদুজ্জামান মিঠু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শেখ প্রমূখ।

‎বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষকদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে বিনাদোষে অন্যায়ভাবে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কৃষকদলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা রাজপথে ঐক্যবদ্ধ থাকবে বলে জানান তারা।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট