1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল দুর্নীতি প্রতিরোধে সাব-রেজিস্ট্রি অফিসে সিসিটিভি স্থাপনে হাইকোর্টের রুল

স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্তের ফাঁসির দাবীতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মো : নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পিরোজপুরের নাজিরপুরে চিরকুট লিখে এক স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নাসরিনের আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত পান্না শিকদারের ফাঁসির দাবিতে অএ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান,মো.গাফফর শেখসহ কয়েকজন শিক্ষার্থী।
মানববন্ধনে অভিযুক্ত পান্না শিকদারকে গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা। দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত যুবকের বিচার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

নাসরিনের সহপাঠী ও স্কুলের শিক্ষার্থীরা তাদের বক্ত্যবে বলেন, আমাদের সহপাঠীর সঙ্গে যে অমানবিক কাজ হয়েছে, যার কারনে তিনি আত্মহত্যা করেছেন,এ অপরাধের সঙ্গে জড়িত স্থানীয় পান্না শিকদার নামে অভিযুক্ত ব্যক্তির নাম এসেছে। আমরা চাই পান্নাকে দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তি দেওয়া হোক। যাতে আর কোনো পান্না এমন অপরাধ করতে না পারে, নাসরিনের মত কোন শিক্ষার্থীর প্রাণ অকালে ঝরে না পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বক্ত্যবে বলেন, আমাদের শিক্ষার্থী নাসরিন আক্তার আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে যায়। সেই চিরকুটের মতে এই এলাকার লতিফ সিকদারের ছেলের নাম জড়িত পাওয়া যায়। তাকে বিয়ের প্রলোভন দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক মেলামেশা করা হয়েছে। কিন্তু মেয়ের পরিবার বিয়ের চাপ দিলে তাতে রাজি নন পান্নার পরিবার। আমরা অভিযুক্ত পান্নার শাস্তি দাবী জানাই।

উল্লেখ্য গত মঙ্গলবার(১৯ আগষ্ট) দুপুরে উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করে।মৃত্যুর আগে সে দেড় পৃষ্ঠার একটি হৃদয়বিদারক চিরকুট লিখে গেছে, যেখানে পরিবারের কাছে ক্ষমা চেয়ে নিজের ব্যর্থতার বর্ণনা দেওয়া হয়। যেখানে লিখেন, আমার মৃত্যুর কারণ হলো জলিল শিকদারের একমাত্র ছেলে পান্না শিকদার সে আমাকে বিয়ের কথা বলে আমার দেহ ভোগ করেছে। আমার শেষ ইচ্ছা ওর এমন সাজা হোক যাতে আমার মত আর কারো জীবন নষ্ট করতে না পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট