1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় ২০ মোবাইল ও ৫ ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় হারানো ২০টি মোবাইল ফোন ও ৫টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের।

পিরোজপুর জেলা পুলিশের সহায়তায় হারানো ২০টি মোবাইল ফোন ও ৫টি হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছেন পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরির ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে দ্রুততম সময়ের মধ্যে এসব মোবাইল ফোন ও ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পিরোজপুর সদর থানায় ৩টি, ইন্দুরকানি থানায় ৫টি, মঠবাড়িয়া থানায় ৩টি, নাজিরপুর থানায় ৬টি এবং ভাণ্ডারিয়া থানায় ৩টি মোবাইল উদ্ধার করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন এলাকা থেকে হ্যাক হওয়া ৫টি ফেসবুক অ্যাকাউন্টও পুনরুদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, “খুব অল্প সময়ে পিরোজপুর জেলা পুলিশের টিম হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ও ৫টি ফেসবুক অ্যাকাউন্ট উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। আমাদের এ ধরনের উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

জেলা পুলিশের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন মোবাইল ও ফেসবুক আইডির প্রকৃত মালিকরা। তারা বলেন, পুলিশের এ কার্যক্রম সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে এবং সাইবার ও প্রযুক্তি-সংক্রান্ত অপরাধ কমাতেও ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট