1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির ঘটনায় চোরের হাতে নিহত হয়েছেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝন্টু। শুক্রবার সকালে উত্তর শিয়ালকাঠি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরির জেরে চোরের হাতে নিহত হয়েছেন স্থানীয় এক ওয়ার্ড বিএনপির নেতা রেজাউল করিম ঝন্টু। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ঝন্টু ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বেশ কয়েকটি নারিকেল পাড়েন একই এলাকার রুবেল খান, পিতা মজিবুর খান। ঘটনাটি জানাজানি হলে হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় অভিযোগ করেন এবং বিএনপি নেতা ঝন্টুকেও জানান।

ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। তবে রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান। তখন ঝন্টু বিষয়টি পরের দিন দেখার আশ্বাস দেন।

শুক্রবার সকালে ঝন্টু মাসুদ রানাদের বাড়ির সামনে এলে রুবেলের মুখোমুখি হন। এ সময় কোনো কথা বলার সুযোগ না দিয়েই রুবেল হাতে থাকা চাকু দিয়ে ঝন্টুকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী ঝন্টুকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন জানান, নিহত রেজাউল করিম ঝন্টুর লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

এই হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়রা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট