1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন সার্ভিস গঠনের জন্য আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) মাঠ পর্যায়ের কর্মকর্তারা। তাদের দাবি, এই সময়ের মধ্যে প্রস্তাবিত আইন ও সার্ভিস বাস্তবায়ন না হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসহ কোনো নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজন করা সম্ভব হবে না।

শনিবার (৩০ আগস্ট) উপজেলা, থানা ও সমমান ইলেকশন অফিসার্স আহ্বায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আল্টিমেটাম দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী অবিলম্বে একটি পৃথক সার্ভিস গঠন করতে হবে। এ সময় বক্তারা বলেন, ১৫ সেপ্টেম্বরের মধ্যে ‘নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ জারি করে নির্বাচন কমিশন সার্ভিস প্রতিষ্ঠা করতে হবে।

নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সার্ভিস গঠনের বিষয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুস্পষ্ট সুপারিশ এবং নির্বাচন কমিশনের অনুমোদন থাকা সত্ত্বেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিলম্বের কারণে তারা তীব্র নিন্দা জানান।

তারা আরও আশঙ্কা প্রকাশ করেন, নির্বাচন কমিশন সার্ভিস গঠন ছাড়া নির্বাচন ব্যবস্থাকে শক্তিশালী ও সুসংহত করা সম্ভব নয়। সেক্ষেত্রে নিরপেক্ষ নির্বাচন আয়োজনও অসম্ভব হয়ে পড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট