1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতার ছবি এডিট করে ফেসবুকে গুজব, থানায় জিডি

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল মাহমুদ পলাশের ছবি এডিট করে ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা ও সাবেক ছাত্রদল নেতা শাকিল মাহমুদ পলাশের ছবি এডিট করে ফেসবুকে পোস্ট দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার (৩১ আগস্ট) রাতে ইন্দুরকানী থানায় তিনি লিখিত আবেদন করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জিডি করার বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, সম্প্রতি কুচক্রী মহল শাকিল মাহমুদ পলাশের ছবি অন্য একটি ছবির সঙ্গে এডিট করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এতে তার বিরুদ্ধে বিভিন্ন অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে তিনি থানায় জিডি করেন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

রাজনৈতিক জীবনে শাকিল মাহমুদ পলাশ বিএনপির একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। তার মেজ চাচা মরহুম আব্দুল লতিফ হাওলাদার দীর্ঘদিন ইন্দুরকানী উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। শাকিল মাহমুদ পলাশও ছাত্র জীবন থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি ইন্দুরকানী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে কর্মীসভা ও ইন্দুরকানী সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শোডাউনে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে অংশগ্রহণ করে তিনি কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন। এ সাফল্যে ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন তিনি।

এ প্রসঙ্গে শাকিল মাহমুদ পলাশ বলেন, “আওয়ামী লীগের সাবেক এমপির সঙ্গে ছবি তোলা তো দূরের কথা, আমি কখনো বিরোধী দলের কারো সঙ্গে বসেও চা খাইনি। আমার ছবির মাথা কেটে এডিট করে যে ভুয়া ছবি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক। আমি আইনের আশ্রয় নিয়েছি, সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্য প্রকাশ পেলে সবাই পরিষ্কারভাবে বুঝতে পারবে।”

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন বলেন, “ছবি এডিট করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল মাহমুদ পলাশ থানায় জিডি করেছেন। তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট