1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে ব্যবসায়ী হত্যায় ৬ জনের যাবজ্জীবন, ১ জনের দুই বছরের কারাদণ্ড

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরে ব্যবসায়ী আবুল কালাম শরীফ হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবজ্জীবন এবং ১ জনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। রায়ে আরও জরিমানা ও সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর উপজেলার ঝনঝনিয়া এলাকায় ব্যবসায়ী আবুল কালাম শরীফ হত্যা মামলায় আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় দুই আসামি উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—এজাজ শরীফ (২৭), আক্কাস শরীফ (৫২), সাফায়েত শরীফ (৫২), শেফালী বেগম (৪৫), হেপী বেগম (২৮) এবং লিমা বেগম (২০)। এছাড়া এমরান (২৮) নামের আরেক আসামিকে দুই বছরের কারাদণ্ড এবং ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১০ জুলাই রাতে আবুল কালাম শরীফকে আসামিরা কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই হাকিম শরীফ এ ঘটনায় পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. ওয়ালিদ হাসান বাবু জানান, আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেছেন। ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শিশু আসামিদের মামলা শিশু আদালতে পাঠানো হয়েছে। এছাড়া একজন আসামি মৃত্যুবরণ করেছেন এবং আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় সাফায়েত শরীফ ও হেপী বেগম আদালতে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে চলা মামলার অবসান ঘটিয়ে আদালতের এ রায় স্থানীয়দের মধ্যে ন্যায়বিচারের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট