1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মাসুদ সাঈদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় উন্নয়ন পরিকল্পনা তুলে ধরলেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী। পৌরসভা, হাসপাতাল, পানি সরবরাহ ও শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দের প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, আল্লামা সাঈদীর পুত্র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী পিরোজপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাব মিলনায়তনে জেলা জামায়াতের মিডিয়া বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এস.এম. রেজাউল ইসলাম শামীম এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য সরোয়ার হোসেন জুয়েল।

মাসুদ সাঈদী তার বক্তব্যে বলেন, “২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। দুর্নীতি মুক্ত, উন্নত বাংলাদেশ গঠনে আমি জনগণ ও সাংবাদিক সমাজের সহযোগিতা চাই।” তিনি অভিযোগ করে বলেন, পিরোজপুর পৌরসভার শতবর্ষ পুরোনো হলেও উন্নয়নের কোনো অগ্রগতি হয়নি। সড়ক, পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ, সুপেয় পানির ব্যবস্থা ও অবকাঠামো সবই বেহাল অবস্থায় রয়েছে।

তিনি জানান, পৌরসভার উন্নয়নে ৩৫০ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে জমা দিয়েছেন এবং জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ছয়টি পানি সরবরাহ প্লান্টের অনুমোদন এনেছেন। ইন্দুরকানীতে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের জন্য তিন একর জমি বরাদ্দ করেছেন। এছাড়া ইন্দুরকানীর ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করতে ৭.৫ কোটি টাকা বরাদ্দ করিয়েছেন।

আরও উল্লেখ করেন, ইন্দুরকানীর অকেজো ডাকবাংলোর পরিবর্তে চারতলা বিশিষ্ট নতুন ডাকবাংলোর জন্য ১ কোটি ৪৩ লাখ টাকা বরাদ্দ আনা হয়েছে। নাজিরপুর হাসপাতালে সংস্কারের জন্য ১০ লাখ টাকা এবং নাজিরপুর থানা সংস্কারের জন্য ৬ লাখ টাকা বরাদ্দ নিশ্চিত করা হয়েছে। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও নির্বাচনী এলাকার উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইছাহাক আলীসহ দলীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট