1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

দেবীগঞ্জে যমুনা ব্যাংকের তারুণ্যের উৎসব ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

এম.এম.এ.জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
দেবীগঞ্জে যমুনা ব্যাংক পিএলসির আয়োজনে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫ ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি। শিক্ষার্থীদের ডিজিটাল ব্যাংকিং, অর্থ ব্যবস্থাপনা, সাইবার নিরাপত্তা ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

পঞ্চগড়ের দেবীগঞ্জে যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫: আর্থিক সাক্ষরতা কর্মসূচি” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দেবীগঞ্জ শাখার আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য আলোচনা সভা ও আর্থিক শিক্ষার নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আকতার করিম। যমুনা ব্যাংক দেবীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মাহফুজ আলমের সভাপতিত্বে কর্মসূচিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তারা তরুণ প্রজন্মকে ডিজিটাল ব্যাংকিং সেবায় দক্ষ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সঠিক অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা এবং প্রযুক্তি-নির্ভর আর্থিক সেবা ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি জাল নোট চেনার উপায়, সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা, ঋণ ও বিনিয়োগের সুযোগ এবং উদ্যোক্তা উন্নয়নের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও বক্তারা আগামী দিনের ব্যাংকিং খাতে তরুণদের ভূমিকা এবং টেকসই উন্নয়নে তাদের দায়িত্ব নিয়েও আলোকপাত করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং আর্থিক শিক্ষার বিষয়ে নানা প্রশ্নোত্তরে যুক্ত হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট