1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

অসদাচরণের অভিযোগে পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
অসদাচরণের অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

অসদাচরণের অভিযোগের মুখে অবশেষে পদত্যাগ করলেন হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামান। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মুখোমুখি হওয়ার পর তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন, যা রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম জানান, গত ৩১ আগস্ট বিচারপতি আখতারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে ৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি তা গ্রহণ করেন। এর আগে গত ১ জুলাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাকে সশরীরে হাজির হয়ে অসদাচরণের অভিযোগের ব্যাখ্যা দিতে বলে। সেই ব্যাখ্যা দেওয়ার পর তিনি প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন, যা পরে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়।

রাষ্ট্রপতি গত ২৩ মার্চ বিচারপতি আখতারুজ্জামানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন। এরপর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের নেতৃত্বে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তদন্ত কার্যক্রম শুরু করেন। তদন্ত প্রক্রিয়ার ধারাবাহিকতায় অভিযোগের ব্যাখ্যা দিতে হয় বিচারপতি আখতারুজ্জামানকে।

গত বছরের ১৬ অক্টোবর অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠিয়েছিলেন প্রধান বিচারপতি। তাদের বেঞ্চ না দেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়। ছুটিতে পাঠানো বিচারপতিদের তালিকায় ছিলেন বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এসএম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।

উল্লেখ্য, বিচারপতি মো. আখতারুজ্জামান ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড এবং তারেক রহমানসহ পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট