1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণ: যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
জামালপুরে দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের মামলায় যুবক আবু সাইদ রবিনকে যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

জামালপুরে পৃথক দুইটি ঘটনায় দুই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আবু সাইদ রবিন (পিতা: মো. আনোয়ার হোসেন, গ্রাম: তুলশীরচর, সদর উপজেলা) নামের এক যুবককে যাবজ্জীবন ও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে তাকে দুই মামলায় মোট দুই লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামী রবিন পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে কৌশলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে রবিন। মামলায় ৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

তিনি আরো জানান, ২০২৩ সালের ৯ এপ্রিল দুপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ করে আসামী রবিন। এই মামলায় ৭ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

রাষ্ট্রপক্ষ রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে দণ্ডপ্রাপ্ত আসামী এখনো পলাতক রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট