1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দুর্গাপূজার আগে ভারতে পৌঁছাল বাংলাদেশের প্রথম ইলিশ চালান

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের জন্য ৪ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত ২২ দিন বিশেষ অভিযান পরিচালনা করবে সরকার। এ সময় ইলিশ ধরা, মজুত, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।

দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হলো প্রথম ইলিশ চালান। বুধবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ থেকে ১০টি ট্রাকে করে ৫০ টন ইলিশ ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে পৌঁছায়। রপ্তানির ওপর চলমান নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, উৎসবের মরশুমে বাঙালিদের চাহিদা মেটাতে বাংলাদেশ সরকার ১,২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট অ্যান্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে চালানটি গ্রহণ করেন কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং ফার্স্ট সেক্রেটারি (বাণিজ্য) সাবরিন চৌধুরী।

ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, “বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে ৫০ টন ইলিশ এসেছে। বৃহস্পতিবার সকালেই এগুলো কলকাতা ও হাওড়ার বাজারে পৌঁছে যাবে।”

তবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “৫ অক্টোবরের মধ্যে পুরো ১ হাজার ২০০ টন ইলিশ আমদানি করা সম্ভব হবে না। গত কয়েক বছর ধরে বাংলাদেশ সরকার এত অল্প সময় নির্ধারণ করছে যে অনুমোদিত পরিমাণের ইলিশ আমদানি শেষ করা যায়নি। এ বছরও পশ্চিমবঙ্গবাসীকে ইলিশের জন্য হাহুতাশ করতে হবে।”

বাংলাদেশ সরকার প্রতি কেজি ইলিশ ১২.৫ ডলার মূল্যে রপ্তানি করছে। তবে খুচরা বাজারে এর দাম পড়বে প্রতি কেজি ২,০০০ রুপির ওপরে। ফলে পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত পরিবারের জন্য ইলিশ এখনও বিলাসিতা হয়েই থাকবে বলে মনে করছেন বিক্রেতারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট