1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক সভা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
দিনাজপুরের কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, প্রশাসন ও ৯৭টি মণ্ডপের সভাপতি-সম্পাদক।

দিনাজপুরের কাহারোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ন্ত্রণ বিষয়ক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, কাহারোল উপজেলা ও বোচাগঞ্জ সার্কেলের এএসপি মো. রোকনুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. তরিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. রাজুল ইসলাম এবং কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সোহেল।

এছাড়াও উপজেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার মোট ৯৭টি সার্বজনীন দুর্গামণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন। নিরাপত্তা জোরদার এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট