1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে পিআর পদ্ধতির বিরুদ্ধে ও ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
নির্বাচনের দাবিতে বিক্ষোভ

পিরোজপুরে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরুদ্ধে এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু’র ব্যবস্থাপনায় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদ্য বিদায়ী সদস্য সচিব কাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন।

এ সময় বক্তারা বলেন, ষড়যন্ত্র এখনো শেষ হয়নি একটি মহল এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনারা গতকাল দেখেছেন একটি কুচক্রী মহল স্বাধীনতা বিরোধী শক্তি পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। পিআর পদ্ধতির নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না। জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝেনা। মানুষ পি আর পদ্ধতি চায় না। ভোট দেবে পিরোজপুরে নেতা হবে দিনাজপুরে এমন পদ্ধতিতে নির্বাচন আমরা চাই না। অবিলম্বে আগামী ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণতন্ত্রকে রক্ষা করতে নির্বাচনের কোন বিকল্প নেই। তাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে অবশ্যই যথাসময়ে নির্বাচন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন,জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান (রাজু),সাবেক সহ-সভাপতি জেলা ছাত্রদল মোঃ সোহাগ ফকির, সাবেক সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান তুহিন, প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট