1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে বিচলিত নই ধৈর্য ধারণের নীতিতে বিশ্বাসী: মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী পিরোজপুর-১ আসনে পিতার অসমাপ্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পূর্ণ করার অঙ্গীকার করেছেন। তিনি বিভিন্ন খাতে শত কোটি টাকার বরাদ্দের চিত্রও তুলে ধরেন।

পিরোজপুর -১ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,শহীদ আল্লামা সাঈদী পুত্র, সাবেক উপজেলা চেয়ারম্যান জননেতা মাসুদ সাঈদী বলেছেন,”আমার পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)জনপ্রতিনিধিত্ব করতে গিয়ে,জামায়াতে ইসলামীর রাজনীতি করতে গিয়ে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করেছেন,কুচক্রী মহলের অনেক অপবাদ সহ্য করেছেন,আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ষড়যন্ত্র শিকার হয়ে মিথ্যে মানবতা বিরোধী অপরাধ মামলায় দীর্ঘ এক যুগেরও বেশি সময় জেল খেটেছেন। সর্বশেষ চিকিৎসার নামে তাকে মেরে ফেলা হয়েছে, তিনি শহীদ হয়েছেন। তার জীবদ্দশায় তিনি ন্যায়ের পথে থেকেছেন, কুচক্রী মহলের ষড়যন্ত্রে বিচলিত হননি,ধৈর্য ধারণ করে সব ষড়যন্ত্র মুখ বুজে সহ্য করে আল্লাহর কাছে বিচারের ভার দিয়ে গেছেন। আল্লাহ এমন বিচার করেছেন যে কুচক্রী মহল ক্ষমতায় থেকেও দেশ ছেড়ে পালিয়ে গেছে, ষড়যন্ত্রকারীদের ঘরবাড়ি ধন-সম্পদ এদেশের আপামর জনসাধারণ ভেঙেচুরে খানখান করে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে,এর চেয়ে আর কি বিচার হতে পারে। আল্লামা সাঈদীর সন্তান হিসেবে বলতে চাই আমরা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রে কর্তব্য থেকে এক পা ও পিছপা হব না। সত্য ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠা করতে আমরা ভোটারদের কাছে যাব, সত্য মিথ্যার যাচাই তারা করবেন। আমরা ষড়যন্ত্রকারীদের অপপ্রচারে বিচলিত নই, ধৈর্য ধারণের নীতিতে বিশ্বাসী,সত্য ও ন্যায়ের রাজনীতিতে বিশ্বাসী।”

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলাধীন ১নং পাড়েরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আপনাদেরকে নির্বাচনের দিন ফলাফল ঘোষনা পর্যন্ত সজাগ দৃষ্টি রাখতে হবে,ধৈর্য ধারণ করতে হবে। ভোটারদের কাছে গিয়ে সত্যকে তুলে ধরতে হবে যে আমরা দুর্নীতি করে পকেট ভরার জন্য, গরিবের সম্পদ লুট করে খাওয়ার জন্য, দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ার রাজনীতিতে বিশ্বাসী নই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। ভোটারদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার নীতিতে বিশ্বাসী,সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে জন সেবামূলক ও উন্নয়নমূলক কাজে এবং শান্তি ও সম্প্রীতি নীতিতে বিশ্বাসী। ষড়যন্ত্রকারী ও কুচক্রীমহল অনেক কিছুই বলবে, তাদের কথায় কান না দিয়ে সত্য ন্যায় সাধারণ জনসাধারণের সামনে তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, কাজ করতে হবে।”

আল্লামা সাঈদী ও তার সন্তান এক নয় এ কথা প্রসঙ্গে তিনি বলেন,”শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা যেমন এক নয়,শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমান যেমন এক নয় তেমনি আমার পিতা শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী এবং আমি মাসুদ সাঈদী এক না হলেও আমার পিতা জীবনে কোনদিন কোন দুর্নীতি করেননি,কোন অন্যায় কাজ করেননি, সারা জীবন ন্যায়ের পথে থেকে বিরোধী পক্ষ শত চেষ্টা করেও দুর্নীতির ব্যাপারে বিন্দু পরিমাণ দুর্নীতির প্রমাণ তুলে ধরতে পারেনি। আমিও ৫টি বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে বিন্দু পরিমাণ দুর্নীতির কাজে নিজেকে জড়াইনি, সব সময় সত্য ও ন্যায়ের পথে থেকেছি, জনসেবামূলক কাজে সবসময় নিজেকে সম্পৃক্ত রেখেছি। আপনারা যদি আমাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, ইনশাল্লাহ আমি সত্য ও ন্যায়ের পথে থেকে নিজেকে জনসেবামূলক কাজে সম্পৃক্ত রাখবো। কখনো আমার পিতার আদর্শ থেকে বিচলিত হবো না।”

১নং পাড়েরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির মাও: মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিয়ানগর উপজেলা আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো: তৌহিদুর রহমান রাতুল, সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট