1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির ফুলেল শ্রদ্ধা ও মাজার জিয়ারত

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছে। এতে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি জাতির প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে তারা এ কর্মসূচিতে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামানসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ। নবগঠিত আহ্বায়ক কমিটির প্রতিনিধি দল বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ও জিয়ারত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায়ও দোয়া করা হয়। পিরোজপুর জেলা, উপজেলার বিভিন্ন ইউনিট এবং ঢাকাস্থ পিরোজপুরের বিএনপি নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট