1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের ইন্দুরকানীতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ সাব্বির ফরাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পিরোজপুরের ইন্দুরকানীতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ সাব্বির ফরাজী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সাব্বির ফরাজী বালিপাড়া ফরাজী বাড়ির আবুল কালাম ফরাজীর ছেলে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত পৌঁনে ৮টার দিকে উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের পূর্ব বালিপাড়া ৫নং ওয়ার্ডের মৃধাবাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে তাকে হাতে-নাতে আটক করা হয়।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রশান্ত কুমার ও এএসআই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালায়। মারকাজুল কুরআন মাদ্রাসা সংলগ্ন আব্দুল হাই এর দোকানের সামনে রাস্তার উপর থেকে ইয়াবাসহ সাব্বির ফরাজীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামিকে থানায় নিয়ে আসা হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে ওসি মারুফ হোসেন জানান। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চলছিল। পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট