1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় পুলিশের ওপর হামলা: আটক ৩ জনকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে বিজিবিকে কড়া নজরদারির নির্দেশ পিরোজপুরে দুদকের দুর্নীতি প্রতিরোধ কর্মশালা: সচেতনতা বাড়াতে জোরালো আহ্বান কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা

মঠবাড়িয়ায় হেলাল হত্যা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ার যুবক হেলাল মহিপুরে মাছ ধরতে গিয়ে নৃশংস হত্যার শিকার হন। খুনিদের ফাঁসি দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুরের মঠবাড়িয়া থেকে পটুয়াখালীর মহিপুরে মাছ ধরতে গিয়ে নৃশংস হত্যার শিকার হেলাল হাওলাদারের (২৪) খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তুষখালী ইউনিয়নের ছোটমাছুয়া গ্রামে পাঁচ শতাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন। নিহত হেলাল ওই গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ফিশিং বোটে দেরি করে পৌঁছানোর কারণে হেলালকে রাতভর নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়। বঙ্গোপসাগরের নির্জন স্থানে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একাধিকবার অচেতন হওয়ার পরও আবারও নির্যাতন চালানো হয়। পরে গুরুতর অবস্থায় কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল এবং কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হেলালকে মৃত ঘোষণা করেন। এরপর আসামিরা হাসপাতালেই লাশ ফেলে পালিয়ে যায়।

ঘটনার পর নিহতের মা বাদী হয়ে ৫ সেপ্টেম্বর মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ৪ নম্বর আসামি শুক্কুরকে র‍্যাব ৮ সেপ্টেম্বর বাগেরহাট থেকে গ্রেফতার করলেও প্রধান আসামি মন্টু ফরাজীসহ অন্য আসামিরা এখনও পলাতক। এদিকে, তারা মামলার বাদী ও তার পরিবারকে নিয়মিত হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, মামলার প্রধান আসামি মন্টু ফরাজী মঠবাড়িয়ার ছোট মাছুয়া গ্রামের বাসিন্দা। হত্যার পর সে সহযোগীদের নিয়ে ফিশিং বোট চালিয়ে মোড়েলগঞ্জে গিয়ে বোট ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বোটটি জব্দ করেছে।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, “ঘটনাস্থল মহিপুরে হলেও বাদী ও আসামিদের বাড়ি মঠবাড়িয়া এলাকায় হওয়ায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। তবে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট