1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব: ডিআইজি বরিশাল

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
বরিশাল রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। পিরোজপুরে পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

বরিশাল রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো: মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, “সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। বাংলাদেশে যত ধর্মের অনুসারী আছেন, যার ধর্ম সে পালন করবে, এতে কারো কোনো বাধা নেই। সবাই সমান অধিকার ভোগ করবে এবং সংবিধানে এ বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে।”

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা প্রতিবছর জাঁকজমকপূর্ণভাবে এবং নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। এবার পূজা মন্ডপের সংখ্যা বেড়েছে, যা ইতিবাচক দিক। এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে এবং ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

এ সময় তিনি পিরোজপুর পৌর শহরের পালপাড়া, রাজারহাট, কালীবাড়ি মন্দিরসহ একাধিক পূজা মন্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

পূজা মন্ডপ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক, পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের বক্তব্য ও পরিদর্শন স্থানীয় পূজা উদযাপনকারীদের মাঝে উৎসাহ ও আশার সঞ্চার করেছে। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদ্যোগ প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট