1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়লেন শহিদুল আলম

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম গাজা ফ্লোটিলায় যোগ দিয়ে ইতিহাস গড়েছেন। ফিলিস্তিনি দূতাবাস জানিয়েছে, গাজার অবরোধ ভাঙার এই অভিযানে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি তিনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙার লক্ষ্যে আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ মিডিয়া ফ্লোটিলা-তে যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী, শিক্ষাবিদ ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। এ কারণে ঢাকার ফিলিস্তিনি দূতাবাস তাকে ভূয়সী প্রশংসা জানিয়েছে।

বুধবার (১ অক্টোবর) এক বিবৃতিতে ফিলিস্তিনি দূতাবাস জানায়, “আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে আমরা গর্বের সঙ্গে ধন্যবাদ জানাই। গাজার অবৈধ অবরোধ ভাঙার এই ঐতিহাসিক মিশনে অংশ নেওয়া প্রথম বাংলাদেশি তিনি।”

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার শুক্রাবাদে দৃকপাঠ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শহিদুল আলম ফ্লোটিলায় যোগ দেওয়ার ঘোষণা দেন। তিনি জানান, গাজায় চলমান নৃশংসতা ও ইসরায়েলি গণমাধ্যমের নীরবতা ভাঙতে আন্তর্জাতিক সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) কর্তৃক পরিচালিত এই অভিযানে অংশ নিচ্ছেন।

পরদিন (২৮ সেপ্টেম্বর) তিনি ইতালির উদ্দেশে রওনা দেন এবং মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ইতালির ওট্রান্টো থেকে নৌবহরের বৃহত্তম জাহাজ কনসায়েন্স-এ যোগ দেন। যোগদানের পর তিনি এক বার্তায় বলেন, “আমি বাংলাদেশ থেকে প্রথম ব্যক্তি হিসেবে গাজায় যাচ্ছি। তবে বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে। গাজায় যা ঘটছে তা গণহত্যা। এই সংগ্রামে যদি আমরা হেরে যাই, তবে মানবতা নিজেই হেরে যাবে।”

আয়োজকদের তথ্য অনুযায়ী, ফ্লোটিলা বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে ইসরায়েলের ঘোষিত বিপৎসীমায় প্রবেশ করেছে। এর আগে এখানেই বিভিন্ন ফ্লোটিলাকে আটক বা আক্রমণ করা হয়েছিল। আশঙ্কা করা হচ্ছে, এবারও ইসরায়েল নৌবহরের অগ্রযাত্রা ঠেকাতে অভিযান চালাতে পারে।

ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কর্তৃপক্ষ নৌবহর আটকানোর প্রস্তুতি নিচ্ছে। পূর্বের মতোই শত শত কর্মীকে আটক করে নির্বাসনে পাঠানো হতে পারে। এমনকি কিছু জাহাজ ডুবিয়ে দেওয়ার আশঙ্কাও রয়েছে। বিশেষভাবে, এই অভিযান ইহুদিদের অন্যতম পবিত্র দিন ইয়ম কিপ্পুর উপলক্ষে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনি দূতাবাস বলেছে, শহিদুল আলমের এই অংশগ্রহণ মানবিকতা, ন্যায়বিচার ও স্বাধীনতার সংগ্রামে বাংলাদেশের অটল অবস্থানকে বিশ্ব দরবারে তুলে ধরেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট